বরিশালে বাজার তদারকি অভিযান

Uncategorized বরিশাল সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা স্যারের সার্বিক নির্দেশনায় ও প্রদত্ত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, বরিশাল স্যারের সার্বিক তত্ত্বাবধানে বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে উজিরপুর উপজেলার বামরাইল বাজার এবং গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮,০০০/-(আটত্রিশ হাজার )টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।অভিযান চলাকালে চাল, ডাল,পিঁয়াজ,রসুন,আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 132 News Views