র‍্যাব-৫ রক্তদান কর্মসূচী

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘‘র‍্যাব সেবা সপ্তাহ’’ পালনের অংশ হিসেবে র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক রক্তদান কর্মসূচী বাস্তবায়ন।


বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ০১ জানুয়ারি ২০২১ হতে ১১ জানুয়ারি ২০২১ তারিখ বাংলাদেশের র‍্যাব ফোর্সেস কর্তৃক ‘‘র‍্যাব সেবা সপ্তাহ’’ পালন করা হচ্ছে।

‘‘র‍্যাব সেবা সপ্তাহ’’ এর বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক ০৫ জানুয়ারি ২০২১ তারিখে ব্যাটালিয়ন সদরের এমআইরুমে ৩০ জন র‍্যাব সদস্য রক্ত প্রদান করেছেন। এই রক্তদান করা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের সন্ধানী সংস্থা’কে। রক্তদান কর্মসূচীতে র‍্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম এসপিপি, পিএসসি, জি উপস্থিত ছিলেন। এ সময়ে র‍্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

👁️ 132 News Views