বিএমপির বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল

নিজস্ব প্রতিনিধি : শনিবার সকাল এগারো ঘটিকায় বিএমপি’র উপ-পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয় সম্মেলন কক্ষে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা ।

এ-সময় তিনি বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করীম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা মোঃ রাসেল , সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা মোঃ ইব্রাহিম , অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা মোঃ নুরুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ বন্দর থানা আনোয়ার হোসেন তালুকদার সহ অন্যান্য অফিসারবৃন্দ।


বিজ্ঞাপন

 

👁️ 130 News Views