ভোক্তা অধিদপ্তরের অভিযান

অপরাধ বানিজ্য

বিশেষ প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ৬ অক্টোবর বুধবার ঢাকাসহ সারাদেশে অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন

ঢাকা মহানগরীর মালিবাগ, শান্তিনগর, গুলশান এবং মৌচাক এলাকায় অধিদপ্তরের ৪ টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে বাজারে পেঁয়াজ, চিনি,ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্য তালিকা পরিবীক্ষণ করা হয়।
এসময় ন্যায্যমূল্যে পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

পাশাপাশি সুপারশপ, রেস্টুরেন্ট, বেকারী এবং ফার্মেসীতে অভিযান পরিচালনা করে আমদানীকারকের তথ্যবিহীন অননুমোদিত পণ্য ও ঔষধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, মোড়কজাতকরন বিধি লংঘন, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১,৪০,০০০/- জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

ঢাকা সহ সারাদেশে অধিদপ্তরের ২২ টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৪৬ টি প্রতিষ্ঠানকে ৫,৪৫,০০০/- (পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম ভোক্তা সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের আহবান জানান।

নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে পাইকারী ও খুচরা বাজারে অধিদপ্তরের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভোক্তা অধিকারের মুন্সীগঞ্জে অভিযান : বুধবার ৬ অক্টোবর দুপুর ১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

মূল্য তালিকা প্রদর্শন না করায় হাওলাদার পোল্ট্রি হাউজকে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দোকানে সংরক্ষণ ও প্রদর্শন করায় মা মেডিসিন কর্নারকে এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কসমেটিকস বিক্রি করায় মেসার্স রাহাত জেনারেল স্টোর কে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। জেলা বাজার কর্মকর্তা এবিএম মিজানুল হক ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

👁️ 103 News Views