মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্প ঈদ আনন্দ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি’র কমিশনার

Uncategorized আন্তর্জাতিক

মামুন মোল্লা ঃ শুক্রবার ৮ এপ্রিল সকাল ১১ টার সময় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে খুলনা প্রেস ক্লাবের আয়োজনে ও রেড বাটন এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থাপনায় মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্প ঈদ আনন্দ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্প ঈদ আনন্দ মেলা’র উদ্বোধক ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, এমপি।

মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এবং খুলনা’র জেলা প্রশাসক এবং খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।


বিজ্ঞাপন
👁️ 105 News Views