- মামুন মোল্লা ঃ বৃহস্পতিবার ৭ এপ্রিল খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা কর্তৃক গতকাল বুধবার ৬ এপ্রিল হরিণটানা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫,৪২৫ (পনের হাজার চারশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের স্বীকৃতি স্বরুপ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র দক্ষিণ বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন; হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, এসআই(নিঃ) মিলন কুমার মৈত্র, এসআই(নিঃ) আশিক রেজা,এএসআই শরিফুল ইসলাম, এএসআই জয়দেব, কনস্টেবল মানিক মিয়া, এবং কনস্টেবল সবুর মুন্সি’দের কে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম।
👁️ 128 News Views
