কেএমপি’র কমিশনার কর্তৃক ভাল কাজের স্বীকৃতি স্বরুপ নগদ অর্থ পুরস্কার প্রদান

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা ঃ বুধবার ১৩ এপ্রিল, দুপুর ৩ টা ৫ মিনিটের সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এর কার্যালয়ে কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ কর্তৃক গণধর্ষণ মামলার আসামী দ্রুততম সময়ে গ্রেফতার এবং গোয়েন্দা পুলিশের অভিযানে নগদ ২,৮২,০০০ (দুই লক্ষ বিরাশি হাজার) টাকার কথিত জাল নোট সহ ৩ (তিন) জন আসামীদের কে গ্রেফতারের স্বীকৃতি স্বরুপ কেএমপি’র গোয়েন্দা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার বি.এম নুরুজ্জামান, বিপিএম, পুলিশ পরিদর্শক (নিঃ) তপন কুমার সিংহ এবং খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস-সহ তাদের টিমকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) শাহাবুদ্দীন আহমদ।


বিজ্ঞাপন
👁️ 108 News Views