আর কতো সাংবাদিক হামলার শিকার হলে আমাদের ঘুম ভাংবে?

Uncategorized আইন ও আদালত

দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জাকির হোসেনকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ায় তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী!!


নিজস্ব প্রতিনিধি ঃ
খুলনার দাকোপ প্রেসক্লাবের
সিনিয়ার সাংবাদিক মোঃ জাকির হোসেনকে রোজা থাকা অবস্থায় কৈলাশগঞ্জ এলাকার সন্ত্রাসী হানিফ ফরাজির নির্দেশে নাসির ফরাজি ও ইসমাইল ফরাজি পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। অবিলম্বে এদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে এই সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

এছাড়া দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, সহ-সভাপতি কুমারেশ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ খান মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জি এম আজম, নির্বাহী সদস্য মজনু ফকির, পারুল বেগম, সাবেক সভাপতি শচিন্দ্রনাথ মন্ডল, সাবেক সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাবেক সম্পাদক জি এম রেজা, সদস্য গোবিন্দ বিশ্বাস, তুষার দাস, গাজী আবুল বাসার, দীপক রায়, রুহুল আমীন, বিধান চন্দ্র ঘোষ, দীপক সরদার, এস.এম মামুনুর রশীদ, সোহাগ আহমেদ, জয়ন্ত রায়, গাজী সরোয়ার হোসেন, প্রবীর রায় বাপ্পী প্রমুখ।

এই হীন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মোঃ সুমন সরদার সহ সংগঠনের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 100 News Views