যশোর আন্তঃজেলা চোঁরচক্রের ৫সদস্য,স্বর্ণালংকার ও মোবাইলসহ নড়াইল গোয়েন্দা পুলিশের হাতে আটক

Uncategorized অপরাধ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
যশোরের আন্তঃজেলা চোঁর চক্রের ৫সদস্য,স্বর্ণালংকার
ও মোবাইলসহ নড়াইল গোয়েন্দা পুলিশের হাতে আটক।যশোর ও মাগুরার আন্তঃজেলা চোঁর চক্রের ৫ সদস্য,স্বর্ণালংকার ও মোবাইলসহ নড়াইল গোয়েন্দা পুলিশের হাতে আটক।নড়াইলে আলাদা ভাবে দুইটি চুরির ঘটনার অভিযানে আন্তঃজেলা চোঁর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ১৫ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ শনিবার (২৩ এপ্রিল) রাতে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)।গ্রেপ্তারকৃত’রা হলেন,যশোর জেলার কোতয়ালী থানাধীন রায়পাড়ার বাবুল শেখের ছেলে সাঈদ শেখ (২০),একই থানার বেচপাড়ার বাবু শিকদারের ছেলে আরমান শিকদার (২৮),বালিয়াডাঙ্গা গ্রামের মৃত-শামছু মোল্যার ছেলে লিমন মোল্যা (২৬), আর এন রোডের আলমগীর মোল্যার ছেলে আপন মোল্যা (২২) ও মাগুরা জেলার রঘুনাথপুর গ্রামের বাদশা শেখের ছেলে রাকিব শেখ (১৪)।গ্রেপ্তারকৃত’রা সকলেই আন্তঃজেলা চোঁর চক্রের সক্রীয় সদস্য বলে জানায়,চোঁর চক্রের সদস্যগণ ও নড়াইল জেলা পুলিশ। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) সাংবাদিকদের বলেন,গত কয়েক মাস ধরে নড়াইল শহরে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। এরপর চুরির রহস্য উদঘাঠনে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে চোঁর চক্রকে ধরতে ডিবি পুলিশের তদন্তে জানা যায়,আন্তঃজেলা চোঁর চক্রের সদস্য’রা সকলে যশোর থেকে ভাঙ্গারী কুড়াতে নড়াইলে আসে এবং বিভিন্ন বাড়ি টার্গেট করে চুরির পরিকল্পনা করে ও দিনের বেলায় পরিকল্পনা করে,রাতে সেই সব বাড়িতে চুরি করে বলে জানান চোঁর চক্রের সক্রীয় সদস্যগণ।
পুলিশ সুপার আরো বলেন,চুরির অভিযোগ পেয়ে চাঁর দিনের মধ্যে আজ শনিবার ২৩ এপ্রিল সকালে যশোর থেকে আন্তঃজেলা চোঁর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে,তাদের কাছ থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়,যার মূল্য আনুমানিক নয় লাখ ত্রিশ হাজার টাকা।এ চোঁর চক্রের গ্রুপে আরও সদস্য আছে,তাদেরও আটকের জন্য ডিবি পুলিশের যোঁর চেষ্টা চলছে,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।


বিজ্ঞাপন
👁️ 109 News Views