নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক ধামরাই উপজেলার কেবিসি এগ্রো প্রডাক্টস প্রাঃ লিঃ পরিদর্শন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় ঢাকা এর নিরাপদ খাদ্য অফিসার মেহরীন যারীন তাসনিম এর নেতৃত্বে গত বুধবার ১৮ মে, ঢাকা জেলার ধামরাই উপজেলার কেবিসি আগ্র কেবিসি প্রডাক্টস প্রাঃ লিঃ পরিদর্শন করা হয়।
উক্ত কোম্পানির উৎপাদিত সয়াবিন তেল, আটা, ময়দা উৎপাদন, প্রক্রিয়াকরণ, মোড়কীকরণ এর সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে পরিদর্শন করা হয়।

পরিদর্শন কালে নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও অন্যান্য প্রবিধান সঠিকভাবে মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, ক্রয় ও বিক্রয় করার এবং পরিস্কার পরিচ্ছন্নতা ও গুদামজাত করণের উপর বিশেষ নজর দেয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনে উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করেন ধামরাই উপজেলা এর নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ আবু সাইদ আল আমিন, নুসরাত জাহান এবং অফিস সহায়ক নোমান হোসেন।


বিজ্ঞাপন
👁️ 116 News Views