নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল রবিবার ২৯, মে মিরপুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে কাপড়ের রং এর স্থায়ীত্ব এবং লেদার ফুটওয়্যার এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয় ও বাজারজাতের অপরাধে টুয়েলভ ক্লথিং লিমিটেড, প্লট-১, রোড-২, সেকশন-২, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

👁️ 107 News Views
