কসবায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত আরেক মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘাতক ট্রাক ট্রাফিক পুলিশের হেফাজতে […]

বিস্তারিত

চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ পুড়ল জেলেদের স্বপ্ন, নিঃস্ব প্রায় শতাধিক পরিবার

মঈনউদ্দিন মনি, (চট্টগ্রাম)  :  নগরীর দক্ষিণ কাট্টলী রানী রাসমণি ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে জেলেদের প্রায় একশ ঘরবাড়ি ও মাছ ধরার কোটি টাকার সরঞ্জাম। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লীতে  আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দুই […]

বিস্তারিত

নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে নবীনগর-রাধিকা সড়কের জুলাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুলাইপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল […]

বিস্তারিত

দুবলায় সাগরে গোসল করতে নেমে ভেসে গেছে পর্যটক

নিজস্ব সংবাদদাতা,(বাগেরহাট)  :  পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রিয়াজ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকাল তিনটার দিকে সাগরের পানিতে নেমে পড়লে এ ঘটনা ঘটে। তবে, নিখোঁজ পর্যটকের ঠিকানা সহ বিস্তারিত তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি। কোস্টগার্ড ও জেলে সূত্রে যায়, পশ্চিম সুন্দরবনের শ্যানগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন থেকে সকালে পাস নিয়ে হিরন পয়েন্ট ও নিলকমল হয়ে […]

বিস্তারিত

লালমনিরহাটে তিস্তা সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক

রওশন বাবু,  (লালমনিরহাট)  :  লালমনিরহাটে তিস্তা সেতুর কাছে তুহিন পরিবহনের একটি নাইট কোচ ও বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাসের চালক-হেলপারসহ একাধিক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিস্তা সেতুর ঠিক উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চিলমারী থেকে ঢাকাগামী তুহিন পরিবহনের একটি নাইট কোচের সঙ্গে […]

বিস্তারিত

ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র

আন্তর্জাতিক ডেস্ক   :  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নয়জন আরোহী নিয়ে বিধ্বস্ত ব্যক্তিগত উড়োজাহাজটির গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন তদন্তকারীরা। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে উড়োজাহাজটির লেজের একটি নিয়ন্ত্রণ অংশ পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, মাটিতে আছড়ে পড়ার আগেই উড়োজাহাজটির গুরুত্বপূর্ণ কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল । যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) সদস্য টম চ্যাপম্যান মঙ্গলবার […]

বিস্তারিত

কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)  :  গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি মোড় এলাকাও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে […]

বিস্তারিত

রংপুরের তারাগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

আরমান হোসেন রাজু , (রংপুর)  :  রংপুরের তারাগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। ​আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে […]

বিস্তারিত

গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত

গোপালগঞ্জ  প্রতিনিধি   : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে এনায়েত শেখ (৬০) নামে এক বাস মালিক নিহত হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাশিয়ানীর মাঝিগাতী বাসস্টান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা এনায়েত শেখের মালিকানাধীন জিএমএস পরিবহনের বাসটি মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করলে পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের […]

বিস্তারিত

পূর্ব সুন্দরবনে স্বর্প দংশনে এক জেলে গুরুতর আহতঃ সাপটিকে আহত জেলে ধরে ফেলে

শরণখোলাঃ সুন্দরবনে স্বর্প দংশনে আহত জেলে।(ইনসেটে ধরে আনা সাপ)।   শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  পূর্ব সুন্দরবনে স্বর্প দংশনে এক জেলে গুরুতর আহত হয়েছে। আহত জেলে সাপটিকে ধরে ফেলতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের হরিণটানা খালে এ ঘটনা ঘটে। বনরক্ষীরা আহত জেলেকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার সোনাতলা গ্রামের […]

বিস্তারিত