রাজধানীর প্রশাসনিক অঙ্গনে নতুন এক বিস্ফোরণের নাম এলজিইডি’র ঢাকার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর প্রশাসনিক অঙ্গনে যেন নতুন করে বিস্ফোরণ! দুর্নীতির মামলার আসামি হয়েও অল্প সময়ের ব্যবধানে একই গুরুত্বপূর্ণ পদে ফিরে এসেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া। তার এই পুনর্বহাল প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নীতিমালার কার্যকারিতা নিয়ে তীব্র প্রশ্নের ঝড় তুলেছে সংশ্লিষ্ট মহলে। ১ কোটি ২২ লাখ […]

বিস্তারিত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন  : ক্ষমতা, প্রভাব, সিন্ডিকেট ও অপব্যবহারের এক বিস্ময়কর কাহিনি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন  । নিজস্ব প্রতিবেদক   : সরকারি চাকরি থেকে অবসরে গেলেও ক্ষমতার ছায়া ছাড়তে পারেননি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন। নিজেকে বরাবরই ‘সৎ কর্মকর্তা’ হিসেবে প্রচার করলেও বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন এক গল্প বলে—ক্ষমতা, প্রভাব, সিন্ডিকেট ও অপব্যবহারের এক বিস্ময়কর কাহিনি। ক্ষমতার দাপটে উত্থান :  […]

বিস্তারিত

বিআরটিএ-র খিলক্ষেত সার্কেলে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ : ফিল্ড টেস্টে ‘ফেল-পাস’ নিয়ন্ত্রণ, মাসে কোটি টাকার ঘুষ—তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীর খিলক্ষেত সার্কেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ড্রাইভিং লাইসেন্স কার্যক্রমকে ঘিরে দীর্ঘদিন ধরে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ফিল্ড টেস্টে ‘ফেল-পাস নিয়ন্ত্রণ’কে কেন্দ্র করে একটি সংগঠিত চক্র সক্রিয়—এমন অভিযোগ করেছেন একাধিক লাইসেন্সপ্রার্থী ও সংশ্লিষ্ট সূত্র। অভিযোগের কেন্দ্রে রয়েছেন খিলক্ষেত সার্কেলে দায়িত্ব পালনকারী এক কর্মকর্তা, যিনি স্থানীয়ভাবে “এফ-পি’র হোতা” (ফেল-পাস […]

বিস্তারিত

রাজধানীতে বরিশালের জে আর হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে বরিশালের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় যেন ফিরে এলো স্মৃতি, দায়িত্ববোধ ও ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার। বরিশালে অবস্থিত জে আর হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল রূপ নেয় এক অনুপ্রেরণামূলক আলোচনা সভায়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকা-এর […]

বিস্তারিত

দুর্নীতিমুক্ত ও আদর্শ শার্শা গড়তে প্রশাসনের সহযোগিতা চান এমপি আজীজুর রহমান

মশিউর রহমান কাজল,  (বেনাপোল)  : যশোরের  শার্শা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের হলরুমে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান […]

বিস্তারিত

গণপূর্তের ই/এম ডিভিশন–৮ ঘিরে নিয়োগ, পদোন্নতি ও প্রকল্প বাস্তবায়নে অস্বচ্ছতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  : গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) ডিভিশন–৮-এ দায়িত্ব পালনকারী নির্বাহী প্রকৌশলী মো. আবু তালেবকে ঘিরে নিয়োগ, সিনিয়রিটি নির্ধারণ, পদোন্নতি এবং প্রকল্প বাস্তবায়নে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট নথি যাচাই ও দায়িত্বশীল সূত্রের বক্তব্যের ভিত্তিতে বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন প্রশাসন পর্যবেক্ষকরা। নিয়োগ ও গ্রেড–৬ পদে যোগদান: কীভাবে সম্পন্ন হয় প্রক্রিয়া […]

বিস্তারিত

গণপূর্তের কাঠের কারখানা স্পেশাল ইউনিটে ‘ঘুষের কারখানা’!  কাজ বণ্টনে সিন্ডিকেটের দাপট, কোণঠাসা সাধারণ ঠিকাদার — অভিযোগের কেন্দ্রে প্রকৌশলী জাহাঙ্গীর !

নিজস্ব প্রতিবেদক :  উন্নয়ন নয়, ভেতরে ভেতরে যেন চলছে “কাজ বাণিজ্যের অন্ধকার সাম্রাজ্য”! এমন বিস্ফোরক অভিযোগে তোলপাড় এখন গণপূর্ত অধিদপ্তর–এর কাঠের কারখানা স্পেশাল ইউনিট। ভুক্তভোগী ঠিকাদারদের দাবি—এই ইউনিট কার্যত একটি নিয়ন্ত্রিত সিন্ডিকেটের কবলে। এখানে নিয়ম-কানুন নয়, চলে কমিশন, রেট-কোড আর প্রভাবের রাজনীতি।অভিযোগের তীর নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের দিকে। ঠিকাদারদের ভাষ্য  :  দায়িত্ব নেওয়ার পর থেকেই […]

বিস্তারিত

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বিতর্কের কেন্দ্রে সাব-রেজিস্ট্রার : বদলি বাণিজ্য, প্রভাব বিস্তার ও দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে কর্মরত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বিভিন্ন মহলের অভিযোগ—বিগত সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিনি প্রভাব বিস্তার, বদলি বাণিজ্য, ঘুষ আদায় এবং প্রশাসনিক কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে একটি শক্তিশালী বলয় তৈরি করেছেন। সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি : অভিযোগ রয়েছে, আওয়ামী […]

বিস্তারিত

দেশজুড়ে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে মিলবে রিভোর বিদ্যুচ্চালিত বাইক

নিজস্ব প্রতিবেদক  : এখন থেকে দেশজুড়ে ক্রেতারা সহজেই কিনতে পারবেন বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশের ই-বাইক। যাতায়াতে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে বেস্ট ইলেকট্রনিক্সের নির্দিষ্ট শোরুম থেকে নিজেদের পছন্দের রিভোর ই-বাইক কিনতে পারবেন ক্রেতারা। এ উপলক্ষে, সম্প্রতি বেস্ট ইলেকট্রনিক্সের রাজধানীর বাসাবো আউটলেটে রিভো বাংলাদেশ ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন […]

বিস্তারিত

বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি  : লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে

বিশেষ প্রতিনিধি :  ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োফার্মা লিমিটেড-কে ঘিরে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে উচ্চ আদালতের নির্দেশ বহাল থাকার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেছে। কিন্তু অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা উপব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়তুল্লাহ এখনো আইনের আওতার বাইরে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় শেয়ারহোল্ডারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। গত বছর প্রধান বিচারপতি হাসান […]

বিস্তারিত