নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬২ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ২৮৩ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

👁️ 125 News Views
