নড়াইলে প্রতিনীয়তই বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ী আটক হলেও থেমে নেই মাদক ব্যবসা

Uncategorized অন্যান্য আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক ২। মোঃ জনি খান (৩২) ও মোঃ রাজিব শেখ (৩৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জনি খান কাশিমপুর গ্রামের জনৈক মোস্তফা কামালের ছেলে এবং মোঃ রাজিব শেখ একই গ্রামের মোঃ পান্নু শেখের ছেলে। (১০ সেপ্টেম্বর) রবিবার লোহাগড়া থানাধীন এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সুজিত সরকার ও এএসআই ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৪০০ চারশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।


বিজ্ঞাপন
👁️ 128 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *