রাজধানীর উত্তরার ক্যাপিয়া রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট : বিভিন্ন অনিয়মের অভিযোগে  ২ লাখ টাকা জরিমানা 

Uncategorized অপরাধ আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক : গতকাল রবিবার  ১০ সেপ্টেম্বর,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে রাজধানীর উত্তরার “ক্যাপিয়া” রেস্টুরেন্টে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

মোবাইল কোর্ট পরিচালনা  কালে প্রতিষ্ঠানটির ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ টকদই এবং বেশ কিছু লেবেল বিহীন খাদ্য মজুদ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি তাদের সঠিক ট্রেড লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, পানি পরীক্ষার সনদ এবং বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়।

স্টোরে মজুদকৃত বিদেশি অনেক পণ্যেরই আমদানিকারকের তথ্য পাওয়া যায় নি। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।


বিজ্ঞাপন

মোবাইল কোর্ট  পরিচালনা কালে “ক্যাপিয়া” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।


বিজ্ঞাপন

মোবাইল কোর্ট পরিচালনা  কালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক  মো: হারুনূর রশিদ ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

👁️ 109 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *