রংপুর মেরিন একাডেমিতে বিশ্ব মেরিটাইম দিবস পালিত

Uncategorized জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর

নিজস্ব প্রতিনিধি  :  গতকাল রবিবার  ২৪ সেপ্টেম্বর,  মেরিন একাডেমি, পীরগঞ্জ, রংপুরে উৎসব মুখোর পরিবেশ আর নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরিটাইম ডে পালিত হয়েছে।


বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর ।

বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের কমান্ডেন্ট ক্যাপ্টেন মোঃ শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর, মোঃ আরাফাত রহমান, র‌্যাব-১৩ এর কমান্ডেন্ট কমান্ডারসহ মেরিন একাডেমির প্রশিক্ষক, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটগন এবং বিশিষ্ট জনেরা।


বিজ্ঞাপন

সভায় সমুদ্র দুষণের চিত্র এবং দুষণ থেকে সমুদ্র রক্ষায় মেরিন একাডেমির গুরুত্ব তুলে ধরে বিস্তর আলোচনা করেন বক্তারা।


বিজ্ঞাপন
👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *