নড়াইলের লোহাগড়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান  :  ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: রফিকুল ইসলাম (নড়াইল) :  মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রিয়াজুল ইসলাম@ তুহিন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রিয়াজুল ইসলাম লোহাগড়া থানার কাশিমপুর গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে। আজ বৃহস্পতিবার  ২৮ সেপ্টেম্বর, দুপুরে লোহাগড়া থানাধীন কাশিমপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই (নিঃ) ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস (নিষিদ্ধ ঘোষিত মাদক)  ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

নড়াইল জেলার পুলিশ সুপার এর  নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 114 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *