নড়াইলের লোহাগড়া থানা  পুলিশের অভিযান :  সাজাপ্রাপ্ত  ১ জন আসামি গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা সারাদেশ

মো: রফিকুল ইসলাম (নড়াইল) :  সোমবার ৯ অক্টোবর সকালে পৃথক ২টি চেক জালিয়াতির মামলায় ১ (এক) বছর ও ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোস্তফা কামালকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। আসামি মোস্তফা কামাল নড়াইল জেলার লোহাগড়া থানার চাচই ধানাইড় গ্রামের মৃত আহম্মেদ মোল্ল্যা এর ছেলে।


বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) তৌফিক আহমেদ টিপু, এসআই ফিরোজ ইকবাল, এএসআই মিকাইল হোসেন, এএসআই বাচ্চু মেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার লোহাগড়া থানার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

আসামিকে  আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার  পুলিশ সুপার  মোসাঃ সাদিরা খাতুন এর  নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 109 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *