
নিজস্ব প্রতিনিধি : বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ১৭ নভেম্বর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়কের দিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিকদল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করে।
আনুমানিক সকাল সাড়ে ১০ টার সময় কুষ্টিয়া থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন ৫.৬৪৮ কেজি হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

👁️ 110 News Views
