
মো:রফিকুল ইসলাম,(নড়াইল) : নড়াইলে নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নড়াইল পুলিশ লাইন্স জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি সকল মুসল্লিদের উদ্দেশে বলেন,প্রিয় নড়াইল বাসি,আমি নড়াইল জেলাকে শান্তি ও আইন-শৃংখলা বজায় রাখতে,আপনাদের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি,নড়াইল জেলাকে মাদকমুক্ত এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন এবং জেলা পুলিশকে সর্বচ্চ নির্দেশনা প্রদান করেন। নড়াইল বাসিকে নড়াইল জেলা পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করার আহব্বান জানান, পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।

👁️ 123 News Views
