নিজস্ব প্রতিনিধি : ফেনী জেলার সীমান্তবর্তী এলাকার বন্যাদূর্গত মানুষদের উদ্ধার সহায়তায় কাজে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

গত দুই দিনের ভারী বর্ষনে মহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফেনী জেলার পরশুরম, ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার প্রায় ৮০টি গ্রাম প্লাাবিত হয়। সীমান্তবর্তী গ্রামগুলোতে বিজিবি নৌকা ও ট্রলারের মাধ্যমে পানিবন্দী মানুষদেরকে নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে আসছে। পাশাপাশি উদ্ধারকৃত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি ও জরুরী শুকনা খাবারও বিতরণ করছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ দেশের যেকোনো দূর্যোগময় মুহূর্তে সবসময়ই জনগনের পাশে থেকেছে। বর্তমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি’র উদ্ধার ও অন্যান্য সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

👁️ 114 News Views
