কুমিল্লার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিদর্শন করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. এ. জেড. এম. জাহিদ হোসেন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ সারাদেশ

নাজমুল হাসান : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সংস্কার কমিটির প্রধান, ড. এ. জেড. এম. জাহিদ হোসেনের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিদর্শনে আসেন।শনিবার ২৬ অক্টোবর বিএনপির এই হাই প্রোফাইল নেতার আগমনে কলেজ ক্যাম্পাস ছিল মুখরিত।


বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান, অধ্যক্ষ মো: সেলিম ভূইয়া; বিএনপি’র গবেষনা বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামীনুর রহমান; এগ্রিকালচার এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ হারুনুর রশীদ; শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব, জাকির হোসেন; সাবেক শিক্ষা কর্মকর্তা, জনাব কফিল উদ্দিন আহমেদ এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ, ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার আগত অতিথিদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে মতবিনিময় করেন।

অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, সুযোগ সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আনন্দিত চিত্তে মুগ্ধতা প্রকাশ করেন এবং এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।


বিজ্ঞাপন

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সংস্কার কমিটির প্রধান, ড. এ. জেড. এম. জাহিদ হোসেনের আগমনে শিক্ষক-শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *