মেঘালয় থেকে আসা ফের ১৮ লাখ টাকার ফুচকার চালান জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  : ভারতের মেঘালয় থেকে নিয়ে আসা ফের ১৮ লাখ টাকার ফুচকার চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন

শনিবার বিজিবি সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে ৮ হাজার ১০০ কেজি ফুচকা নিয়ে আসে এপারের চোরাকারবারি চক্র।


বিজ্ঞাপন

শনিবার দুপুরের দিকে ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির জেসিও সুবেদার মোস্তফা কামালের নেতৃত্বে বিজিবি টহলদল উওর মোকসেদপুর সীমান্ত গ্রাম এলাকা থেকে একাধিক বস্তা ভর্তি ওই ফুচকার চালানটি জব্দ করে।


বিজ্ঞাপন
👁️ 148 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *