
নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিদেশি মদের চালানসহ ওহাব মিয়া নামে এক পেশাদার মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটারিয়ন বাংলাদেশ (র্যাব)। জব্দকৃত বিদেশি মদ সহ মামলা দায়ের পূর্বক তাকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয় শনিবার। ওহাব তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রাম পুরান লাইড়ের মৃত নুরু মিয়ার ছেলে।

র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের মিডিয়া অফিসার জানান, র্যাব-৯ সিলেটের, সিপিসি-৩-সুনামগঞ্জের ক্যাম্পের একটি টহল দল তাহিরপুরের সীমান্ত গ্রাম পুরান লাউড়ের ওহাব মিয়ার হেফাজত থেকে ৪৭ বোতল বিদেশি মদ জব্দ করে।
অপরদিকে র্যাব-৯ সিলেটের, সিপিসি-৩-সুনামগঞ্জের ক্যাম্পের অপর একটি টহল দল সুনামগঞ্জ সদর থেকে ৩৩০ বোতল বিদেশি মদ জব্দ করে।

👁️ 159 News Views
