ভারতীয় শাড়ি ফেনসিডিলের চালান সহ সিলেটে ৬১ লাখ টাকার মালামাল জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি  (সিলেট) :  ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সিলেট সীমান্ত রুটে এপারে নিয়ে আসা শাড়ি ফেনসিডিল সহ ৬১ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বিজিবি সিলেট সেক্টরের, সিলেট ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে মঙ্গলবার ভোররাতে সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট, সিলেটের পান্তুমাই, প্রতাবপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, বিছনাকান্দি, সংগ্রাম, কালাইরাগ বিওপি নিয়ন্ত্রিত বিওপির পৃথক পৃথক বিজিবি টহলদল এপারে নিয়ে আসার পর চোরাচালানের মালামাল গুলো জব্দ করে।


বিজ্ঞাপন

ভারতীয় শাড়ি, লেহেঙ্গা,শীতের কম্বল, চিনি, কমলা ,কিসমিস ,জিরা,হোয়াইট টোন ক্রিম,মেহেদী,কার্টুন ভর্তি ফেনসিডিল, মদ, সীমান্ত নদীতে অবৈধভাবে পাথর উক্তোলনকালে পাথর বোঝাই একাধিক নৌকা জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৬০ লাখ ৯৩ হাজার ৮’শটাকা।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *