পৃথক ‘গোলাগুলিতে’ তিন রোহিঙ্গাসহ নিহত ৪

অপরাধ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পৃথক ‘গোলাগুলিতে’ তিন রোহিঙ্গাসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার ভোররাতে টেকনাফ সীমান্তে লেদার ছ্যুরিখাল এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ৩ রোহিঙ্গার পরিচয় জানা যায়নি। তারা মিয়ানমারে ইয়াবা আনতে গিয়েছিলেন।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে এক লাখ ৮০ হাজার ইয়াবা, দুটি দেশীয় তৈরি বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, একটি গুলির খালি খোসা, একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া শুক্রবার রাত ১টায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুছা আকবর (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি টেকনাফের হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকায়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *