খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় কার্যকর করার জন্য ‘মৃত্যুদ- পরোয়ানা’ জারি করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হেলাল উদ্দিন চৌধুরী এই পরোয়ানা জারি করেন।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তার মৃত্যুদ-ের পরোয়ানা জারি করেন। এ সময় বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান।’ এর আগে গতকাল (৭ এপ্রিল) মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। সোমবার (৬ এপ্রিল) রাতে তাকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।


বিজ্ঞাপন
👁️ 101 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *