ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

অপরাধ আইন ও আদালত জীবন-যাপন সারাদেশ

ফেনী প্রতিবেদক : ফেনীর ছাগলনাইয়ায় এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. ফোরকান ফুলগাজী উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি উপজেলার মধ্যম মটুয়া নূরানী মাদ্রাসার শিক্ষক। গত বুধবার রাতে উপজেলার মধ্যম মটুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান। তিনি বলেন, ফোরকান ওই এলাকার এক ব্যক্তির বাসায় গিয়ে তার ছেলেকে আরবি পড়ানে। গত বুধবার বিকেলে পড়ানোর একপর্যায়ে তিনি কেজি শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে যৌন নিপীড়ন করেন বলে পরিবারের অভিযোগ। ওসি বলেন, ছেলেটির চিৎকারে লোকজন এসে পড়লে ফোরকান পালানোর চেষ্টা করেন। তখন তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। নির্যাতিত শিশুটিকে গত বুধবার রাতে পুলিশ হেফাজতে রাখা হয়। ছেলেটির পরিবার রাতেই একটি মামলা করেছে জানিয়ে ওসি বলেন, শিক্ষক ফোরকানকে দ-বিধির ৩৭৭ ধারার ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। দ-বিধির ৩৭৭ নম্বর ধারায় বলা হয়েছে, ‘প্রকৃতির নিয়মের বিরুদ্ধে’ গিয়ে কেউ পুরুষ, নারী বা জন্তুর সঙ্গে যৌনসঙ্গম করলে তার যাবজ্জীবন কারাদ- বা দশ বছরের জেল হতে পারে। সেই সঙ্গে হতে পারে জরিমানা।


বিজ্ঞাপন
👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *