টাইগারদের কোচ ডমিঙ্গো

অন্যান্য এইমাত্র ক্রিকেট খেলাধুলা জাতীয় রাজধানী

স্পোর্টস ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। শনিবার দুপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন।


বিজ্ঞাপন

প্রাথমিকভাবে তার সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে। কোচের শর্টলিস্টে থাকাদের মধ্যে কেবল ডোমিঙ্গোই সশরীরে ঢাকায় এসে ইন্টারভিউ দিয়েছেন।

বাকিদের মধ্যে মাইক হেসন, মিকি আর্থার, গ্র্যান্ট ফ্লাওয়ার, মাহেলা জয়াবর্ধনের সঙ্গে টেলি কনফারেন্সে কথা হয়েছে। কেউই ঢাকায় আসেননি। শেষ পর্যন্ত সামনে থেকে ইন্টারভিউ দেয়া ডোমিঙ্গোকেই পছন্দ করলো বিসিবি।


বিজ্ঞাপন

গত ১০ বছরে বাংলাদেশ দলের হেড কোচদের গড়পড়তা বেতন ছিল ১৭-১৮ থেকে ২৮-৩০ হাজার ডলার। চন্ডিকা হাথুরুসিংহে থেকে সর্বশেষ স্টিভ রোডস ২৫-২৮ হাজার ডলারের মধ্যে বেতন পেতেন।


বিজ্ঞাপন

তবে ভারতের কোচ হতে ইন্টারভিউ দিয়ে আসা মাইক হেসনের চাহিদা ৫০ হাজার ডলারের উপর। যেটা বহন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বলতে গেলে অসম্ভব। অপরদিকে রাসেল ডোমিঙ্গোকে ২৫ হাজার ডলারের আশপাশে বেতনে চুক্তিবদ্ধ করতে পেরেছে বিসিবি।

রাসেল ডমিঙ্গো ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেন।

👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *