২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১১৭৯

এইমাত্র জাতীয় ঢাকা বরিশাল সারাদেশ স্বাস্থ্য

আজকের দেশ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১১৭৯ জন। গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


বিজ্ঞাপন

সারাদেশে ডেঙ্গু রোগির সংখ্যা কমলেও ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা ক‌মে‌ছে।

শেবাচিম হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছে ১৮৩ জন। যা শুক্রবার (২৩ আগস্ট) ছিল ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি হ‌য়ে‌ছে ৫২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভ‌র্তি হ‌য়ে‌ছিল ৫৭ জন।


বিজ্ঞাপন

শেবাচিম হাসপাতা‌লের রেকর্ড শাখার তথ্যানুযায়ী, বর্তমা‌নে হাসপাতালটিতে চি‌কিৎসাধীন ১৮৩ জ‌নের মধ্যে পুরুষ ৯১ জন, নারী ৫২ জন ও শিশু ৪০ জন।


বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি ৫২ জ‌নের ম‌ধ্যে পুরুষ ২৪, নারী ১৬ জন ও শিশু ১২ জন।

এদি‌কে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতালে ছেড়েছে ১৪ জন। এর ম‌ধ্যে পুরুষ নয়জন, নারী তিনজন ও শিশু দুইজন।

👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *