ঢাকাই ছবিতে স্বস্তিকা

এইমাত্র বিনোদন

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং আগামী জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক পারভেজ আমিন। কলকাতা থেকে মুঠোফোনে গণমাধ্যমকে স্বস্তিকাও বাংলাদেশি ছবিতে অভিনয়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

ছবির ব্যাপারে পরিচালক পারভেজ আমিন বলেন, ‘স্বস্তিকার সাথে কথাবার্তা হয়েছে। তাকে আমরা ছবির গল্পটি শুনিয়েছি। গল্পটি তার পছন্দ হয়েছে। সেপ্টেম্বর নাগাদ ছবির চিত্রনাট্যের কাজ শেষ হবে। তারপর চিত্রনাট্যটি নিয়ে আমরা আবার স্বস্তিকার সাথে বসব।’

পরিচালক আরো বলেন, ‘ছবির চিত্রনাট্য করছে কলকাতার একটি টিম। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি। আর এধরনের চরিত্রে স্বস্তিকা মুখার্জী পরীক্ষিত অভিনেত্রী। ছবিটি প্রযোজনা করবেন কাজী সাইফুল সোহেল।’


বিজ্ঞাপন

জানা গেছে, এই ছবিতে অভিনয়ের জন্য পূর্ণিমার সাথেও আলোচনা করেছিলেন পারেভজ আমিন। কিন্তু শেষ পর্যন্ত তিনি অভিনয় করছেন না। পূর্ণিমা যা পারিশ্রমিক চেয়েছেন তাতে তাকে যদি কাস্ট করি, তাহলে সেই টাকা ফেরত আসার নিশ্চয়তা নেই- যোগ করেন পরিচালক।


বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে শাকিব খানের বিপরীতে স্বস্তিকা ‘সবার উপরে তুমি’ নামে একটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছিলেন।

👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *