নিজস্ব প্রতিবেদক : সরকারের উন্নয়ন কর্মকা-কে মূল্যায়ন না করে, বিএনপি জামায়াত শুধু বিরোধিতাই করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার সকালে রাজধানীতে শোকদিবসের এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। অনেকে রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করছে জানিয়ে সবাইকে উস্কানিমূলক বক্তব্য পরিহারের আহবান জানান তিনি।
হানিফ বলেন, তাদের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই সরকারের বিরোধিতা। এটাই তাদের একমাত্র কাজ এবং এটাই তারা করে আসছে। সুযোগ পেলেই উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে তারা বাধাগ্রস্ত করছেন।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল প্রতিদিনই প্রায় উস্কানিমূলক কথা বলছেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে সরকার কোনো বেকায়দায় পড়েনি। সরকার মানবতার বিবেচনা করে তাদের আশ্রয় দিয়েছে।

👁️ 103 News Views
