ভক্তদের সুখবর দিলেন দিশা পাটানি

বিনোদন বিবিধ

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এমনিতেই যথেষ্ট এক্টিভ দিশা পাটানি। তার ইনস্টাগ্রাম, টুইটার হ্যান্ডলে ফলোয়ারদের জন্য নিয়মিত ছবি, ভিডিও পোস্ট করেন। এবার সোশ্যাল মিডিয়ার আরো একটি প্ল্যাটফর্মে এলেন দিশা। খুলে ফেললেন নিজের ইউটিউব চ্যানেল। এর আগে আলিয়া ভাট ও জ্যাকলিন ফার্নান্ডেজ নিজেদের ইউটিউব চ্যানেল খুলেছিলেন। এবার তাদের পথে হাঁটলেন দিশা পাটানিও।


বিজ্ঞাপন

শুক্রবার ইউটিউব চ্যানেলটি লঞ্চ করেন দিশা। শুরুতেই একটি বিশেষ ওয়েলকাম ভিডিও আপলোড করেছেন। সেখানে তার শুটিং, মেকআপ, জিম সেশন ও ব্যক্তিগত সময় কাটানোর কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। ৩ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যেই কয়েক হাজার বার দেখা হয়েছে। আগামী দিনেও এই প্ল্যাটফর্মে তিনি তার ফ্যান ফলোয়ারদের জন্য আরো ভিডিও পোস্ট করবেন বলে জানিয়েছেন। ইউটিউব লঞ্চের কথা দিশা তার টুইটার হ্যান্ডলেও ঘোষণা করেন।

অনেক হলিউড অভিনেতারই, জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রয়েছে। অভিনেতা উইল স্মিথের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ৬৭ লাখ। দিশার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা প্রায় আড়াই কোটি। তাই তার ইউটিউব চ্যালেনের সাবস্ক্রাইবার যে লাফিয়ে লাফিয়ে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।


বিজ্ঞাপন
👁️ 109 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *