কুটনৈতিক বিশ্লেষক ঃ রাশিয়ার সহায়তায় পারমাণবিক কেন্দ্র তৈরী করবে মায়ানমার। গতকাল মঙ্গলবার ১২ জুলাই, রাশিয়া সফররত মায়ানমারের জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লায় রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত নিউক্লিয়ার প্লান্ট প্রস্তুতকারী সংস্থা Rosatom এর ডিরেক্টর জেনারেল Alex Likache এর সাথে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে অংশ নেন।
এ সময় দু’পক্ষ যৌথভাবে এনার্জি ডেভলপমেন্ট এন্ড এডভান্সড টেকনোলজিস শেয়ারিং এর বিষয়ে একটি MOW চুক্তি স্বাক্ষর করেছে।
রোসাটম হল রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংস্থা যারা বিভিন্ন দেশে রাশিয়ার হয়ে পারমাণবিক কেন্দ্র নির্মাণ করে থাকে। বাংলাদেশের রুপপুর পারমাণবিক কেন্দ্র তৈরীতেও এই সংস্থাটি বাংলাদেশকে সরাসরি কারিগরী সহায়তা দিচ্ছে।

👁️ 112 News Views
