ভোক্তা অধিকার মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীরহাট এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ গত বুধবার ১৩ জুলাই, দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলায় মুন্সীরহাট এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

আক্তার স্টোর ও কামরুল ইসলাম স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, পন্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে না।
দোকান দুইটির প্রত্যেক কে ১০০০ টাকা করে জরিমানা করা হয় এবং সংশোধন হবার নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
মুন্সীগঞ্জ সদর থানার পুলিশের একটি টিম ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিন অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন
👁️ 104 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *