মেসিকে ছাড়িয়ে যেতে চান রোনালদো

অন্যান্য খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : গত ১৫ বছর ধরেই ফুটবল বিশ্বকে আনন্দ দিয়ে আসছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু প্রতিটি মুহূর্তে দাঁড়িপাল্লায় ফেলে মাপা হয় দুই মহাতারকার স্কিল। তাদের ভক্তদের মধ্যে নিরন্তর চলতে থাকে ঝগড়া। কে সেরা? তা নিয়ে উত্তপ্ত মত-বিনিময় চলে অবিরত।


বিজ্ঞাপন

সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘‘উয়েফার অনুষ্ঠানে আমাদের (মেসি ও রোনালদো) কথা বলতে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। তবে আমরা দু’জন মোটেও বন্ধু নই। আমরা গত ১৫ বছর ধরে বিশ্বসেরার মঞ্চ শেয়ার করছি।’’

স্পেন ছেড়ে রোনালদো এখন ইতালিতে। কিন্তু, রিয়াল মাদ্রিদের জার্সি চাপিয়ে খেলার অভিজ্ঞতা ভুলতে পারেন না। স্পেনের মাঠে বার্সা বনাম মাদ্রিদের লড়াইয়ের থেকেও উপভোগ্য হয়ে উঠেছিল দুই সুপারস্টারের একে অপরকে ছাপিয়ে যাওয়ার যুদ্ধ। রোনালদো বলেছিলেন, “একে অপরকে ছাপিয়ে যাওয়ার যুদ্ধ আমাদের দু’জনের খেলারই উন্নতি ঘটিয়েছে। মেসি ভাল খেললে আমিও উন্নতির চেষ্টা করেছি, আমি ভাল খেললে লিও সেই চেষ্টা করেছে।’’ এই প্রতিযোগিতা দু’জনকেই শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে দিয়েছে।


বিজ্ঞাপন

মেসি ও রোনালদোর শোকেসে শোভা পাচ্ছে পাঁচ-পাঁচটি করে ব্যালন ডি’ অর। পর্তুগিজ মহাতারকা অবশ্য মনে করছেন, ব্যালন ডি’ অর জেতার ক্ষেত্রে তিনি ছাপিয়ে যাবেন আর্জেন্টাইন তারকাকে। মর্গ্যানের প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘‘মেসি মানুষ হিসেবে খুব ভাল। দারুণ প্লেয়ার। আমি ওকে শ্রদ্ধা করি। তবে মেসির থেকে বেশি ব্যালন ডি’অর জিততে চাই আমি।’’


বিজ্ঞাপন

নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে রোনালদো বলেন, ‘আমি নিশ্চিত, ফুটবলের ইতিহাসে আমার জায়গা হয়ে গেছে। এত বছর ধরে আমি যা করেছি, যা করছি, এর পর ক্যারিয়ার শেষে সবাই আমাকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মানবে। মানুষ তর্ক করে কে এক নম্বর, কে দুই নম্বর। আমার অত চিন্তা নেই। কারণ আমি জানি আমি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়।’

👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *