রাজধানীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক এইচ. কে ফিলিং স্টেশন কে ৫০ হাজার টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২৭ জুলাই, রাজধানীর মতিঝিল থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে তেল পরিমাপে প্রতি ১০ লিটার ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ১৫০ মি.লি. কম প্রদান করার অপরাধে মেসার্স এইচ. কে ফিলিং স্টেশন, টিএন্ডটি কলোনী, মতিঝিল, ঢাকা-কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে সোহাগ হায়দার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *