কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৩ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা সহ ৩ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী শেখ সাব্বির হোসেন (২৪), পিতা-শেখ নূর ইসলাম, সাং-শিরোমণি দক্ষিণপাড়া, এ/পি সাং-যোগীপোল, থানা-খানজাহান আলী; আবু বকর হাওলাদার (২৫), পিতা-আব্দুল হালিম হাওলাদার, সাং-জিউধরা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট এবং মোঃ আনিস শেখ (৩৪), পিতা-মোঃ ইউসুফ শেখ, সাং-আড়ংঘাটা দক্ষিণ পাড়া, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *