রাজধানীর কাফরুলে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার ওনিউ রয়েল বেকারী এন্ড কনফেকশনারী কে জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ৩১ জুলাই, কাফরুল এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, ২৮, উত্তর কাফরুল, ঢাকা-কে ৩০,০০০ টাকা জরিমানা ও মিথ্যা তথ্য প্রদান করায় নিউ রয়েল বেকারী এন্ড কনফেকশনারী, ১০৮৮, ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা-কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এরনির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *