ময়লার ভাগাড়ে মিলল ২৪ বস্তা ছেঁড়া টাকা

অর্থনীতি এইমাত্র সারাদেশ

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে পরিত্যাক্ত অবস্থায় ২৪ বস্তা ছেঁড়া কাটা টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার খাওরা ব্রিজের নিচে ময়লার ভাগার থেকে বস্তাভর্তি টাকাগুলো উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

শাজাহানপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, সকালে কয়েকটি বস্তায় বিপুল পরিমাণ ছেঁড়া টাকা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে।


বিজ্ঞাপন
👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *