কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৩ জন গ্রেফতার

Uncategorized অপরাধ

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ৯০০ টাকা সহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মুকছিনা আক্তার বিথী (২৬), পিতা-মোঃ ওয়াদুদ হাসান, সাং-জোয়ার শেখ বাড়ি, থানা-রূপসা, জেলা-খুলনা, আসিফ মাহমুদ অপু (২৫), পিতা-মোঃ আলতাফ হোসেন, সাং-নান্দিকাঠি, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-পাবলা তরফদারপাড়া, থানা-দৌলতপুর এবং ইমরান শিকদার (২৬), পিতা-লোকমান শিকদার, সাং-৫নং মাছঘাট গ্রীণল্যান্ড আবাসন, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোল্লিখিত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ৯০০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *