প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশগ্রহণ এবং ভারত সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিজ্ঞাপন

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বুধবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে বলে তার দৈনিক কার্যসূচিতে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে ৩ থেকে ৬ অক্টোবর দিল্লি সফর করেন।


বিজ্ঞাপন

দিল্লি সফরে সাতটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয় দু’দেশের মধ্যে।


বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র সফরে এবার দুটি সম্মাননা পেয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) তাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করেছে।

আর তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ তাকে ভূষিত করেছে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সন্মাননায়।

👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *