সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইলের সাফল্য

Uncategorized অন্যান্য



!! হারানো টাকা, মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দিল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল !!

মোঃ রফিকুল ইসলাম (নড়াইল) ঃ নড়াইল জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইলে কর্মরত চৌকস পুলিশ অফিসারা তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশে ডিজিট ভুল হয়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২ টি স্মার্ট ফোন ও ১০,০০০ (দশ হাজার) টাকা রবিবার ২ অক্টোবর সকালে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

টাকা ও মোবাইল ফোন ফেরত পেয়ে ভিকটিমগণ সন্তুষ্টি প্রকাশ করে এবং পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বিজ্ঞাপন
👁️ 130 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *