কেএমপি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৭ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০ গ্রাম গাঁজা সহ ৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে যে সকল মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ কামরুজ্জামান @কামু (৪৫), পিতা-মৃত: আব্দুল লতিফ, সাং-৬৪ টি বি ক্রস রোড, থানা-খুলনা, মোঃ আসাদুজ্জামান হিরা (৪৪), পিতা-মৃত: আব্দুল লতিফ, সাং-৬৪ টি বি ক্রস রোড, থানা-খুলনা, মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৪), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-রাজপাট, থানা-মোকসেদপুর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-নয়াবাটি, থানা-খালিশপুর, মোঃ ওমর আলী (২৫), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-বাস্তহারা কলোনী, থানা-খালিশপুর, মোঃ শাহ আলম তালুকদার (৬০), পিতা-মৃত: আব্দুল মজিদ তালুকদার, সাং-নিজখামার, থানা-লবণচরা, মোঃ রুবেল শেখ (২৮), পিতা-মৃত: জাকির, সাং-জয়খালী, থানা-হরিণটানা, এ/পি সাং-বিকে রায় রোড বসুপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল এবং মোঃ ইকবাল মোল্যা (৪৮), পিতা-মোঃ ইকরাম মোল্যা, সাং-বারাকপুর, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা।
উক্ত মাদক ব্যাবসায়ীদের খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখিত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *