চট্টগ্রামে ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ১১২০০ পিস ইয়াবা সহ ২ জন আটক

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক আরিফুর রহমানের নেতৃত্বে টিম-৩৪ (উত্তর) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ১১২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফারুক এবং জয়নাল আবেদীন দ্বয়কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন উৎস থেকে কমদামে ইয়াবা ট্যাবলেট কিনে করে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।


বিজ্ঞাপন
👁️ 125 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *