নড়াইলে দীপ্ত সাহা নামের এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্ত’রা

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের ব্যবসায়ী দিনোবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা নামের এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্ত’রা। (২৫ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার হোগলাডাঙ্গা শ্মশান এলাকার পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। জানা যায়,হোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দিনোবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা গতকাল (২৪ ফেব্রয়ারি) শুক্রবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে নিজের এ্যাপাসি মোটরসাইকেল নিয়ে হোগলাডাঙ্গায় নামযজ্ঞ অনুষ্ঠান দেখতে বের হয়। তবে রাতে হোগলাডাঙ্গার নামযজ্ঞ অনুষ্ঠানে বন্ধু’রাসহ স্বজন’রা তাকে দেখলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন আজ শনিবার সকাল ১০টার দিকে হোগলাডাঙ্গা শ্মশানের পাশের ঘেরে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়’রা পুলিশকে খবর দিলে,পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান,ধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *