ভোক্তা অধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের বাজার তদার‌কি অ‌ভিযান পরিচালিত

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ২৮ ফেব্রুয়া‌রি, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক এর নি‌র্দেশনা মোতা‌বেক কু‌মিল্লার জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে নগরীর রাজগঞ্জ এলাকার মাছ, মাংস, মু‌দিসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় নানা অ‌নিয়‌মের অ‌ভি‌যো‌গে ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করা হয়। আসন্ন প‌বিত্র শ‌বে বরাত ও মা‌হে রমজা‌নের প‌বিত্রতা রক্ষা‌র্থে ন‌্যায‌্যমূ‌ল্যে পণ‌্য বি‌ক্রি কর‌তে হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে স‌চেতন করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যলয়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে সি‌টি ক‌র্পো‌রেশ‌নে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মোহাম্মদ মেছবাহ, জেলা পু‌লি‌শের এক‌টি টিম এবং বাজার ক‌মি‌টির নেতৃবৃন্দ উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যলয়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে এট একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *