ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাবের অভিযান  ১৮ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক :  গতকাল রবিবার  ৩০ এপ্রিল, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘাপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে  আনুমানিক ৫,৪০,০০০ (পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ১৮ (আঠারো) কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা যথাক্রমে,  মোঃ তরিকুল শেখ (২২) এবং মোঃ জোয়ান শরীফ (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪ টি মোবাইল ও নগদ-৩,৪৫০ (তিন হাজার চারশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশাপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 115 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *