চাকরির প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

অপরাধ আইন ও আদালত রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগরে একটি বাসায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৩) একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তরুণীর মামলায় অভিযুক্ত আল আমিনকে (৩৯) গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য ধর্ষণের শিকার তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, তরুণীর বাড়ি চট্টগ্রামে। সেখানেই একটি গার্মেন্টে চাকরি করে সে। গত ১৪ নভেম্বর ওই তরুণীর পূর্ব পরিচিত আল আমিন তাকে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসে। এরপর ডেমরা পশ্চিম বক্সনগরে তার ভাড়া বাড়িতে ওঠায়। এক পর্যায়ে ওই তরুণীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। গত মঙ্গলবার তরুণী নিজে থানায় গিয়ে আল আমিনের বিরুদ্ধে মামলা করে।


বিজ্ঞাপন
👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *